মঙ্গলবার, ২৫ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাৎ বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পরিচিতি ও সভা অনুষ্ঠিত ফেনসিডিলের বিকল্প ‘স্কাপ’সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ছেড়ে বইয়ে মনোনিবেশ করার আহ্বান সাখাওয়াত হোসেনের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা
নগরের বাইরে

ফেনসিডিলের বিকল্প ‘স্কাপ’সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
ফেনসিডিলের বিকল্প ‘স্কাপ’সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
📷 ফেনসিডিলের বিকল্প ‘স্কাপ’সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার, কারাগারে প্রেরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের সৈয়দপুর এলাকায় ডাবল কন্টেইনার ফেনসিডিলের বিকল্প নিষিদ্ধ নেশাদ্রব্য ‘স্কাপ’ (Escuf)-সহ মো. তন্ময় নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

​রোববার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ‘স্কাপ’সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত তন্ময় সৈয়দপুর বাড়ৈটেক ফকির বাড়ি এলাকার বাসিন্দা।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তন্ময় দীর্ঘদিন ধরে সৈয়দপুর বাড়ৈটেক ও আশপাশের এলাকায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ক্ষতিকর ও নিষিদ্ধ স্কাপ সিরাপসহ বিভিন্ন ধরণের ভয়াবহ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

​বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর মান্নান জানান, ১০ পিস স্কাপসহ ডিবি পুলিশ তন্ময়কে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন