রবিবার, ২৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা সমাজকে আলোকিত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই: তানযীমুল উম্মাহর পুরস্কার বিতরণীতে মাওলানা আবদুল জব্বার আড়াইহাজারে জমি বিরোধে জমিয়ত নেতার বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে পোশাক কারখানায় গরমের তীব্রতায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ রূপগঞ্জে ৮০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নিন্দা ও বিচারের দাবি মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত
মহানগর

জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১১:০৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা
📷 জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, ‘জুলাই যোদ্ধা’ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার দায়িত্বশীল জাহিদুল ইসলাম বুলবুল হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২২ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর, বন্দর থানা ও সিদ্ধিরগঞ্জ থানা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচিগুলো পালিত হয়।

​নারায়ণগঞ্জ শহর শাখার বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। এতে সভাপতিত্ব করেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম। অপরদিকে বন্দর থানা শাখার কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি নূর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আবদুল হক।

​সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ সুলতান মাহমুদ এবং সভাপতিত্ব করেন মুহাম্মদ ইসমাইল। বিক্ষোভ মিছিলগুলোতে শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

​সমাবেশে নেতৃবৃন্দ বলেন, "জাহিদুল ইসলাম বুলবুল হত্যার মূল অভিযুক্ত শেখ সিফাতসহ তার সহযোগীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো ধরনের টালবাহানা করা হলে তৌহিদী জনতা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।"

​বক্তারা আরও বলেন, জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে। পাশাপাশি আসামিদের মামলা হালকা করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে অগ্নিসংযোগ করার যে অভিযোগ উঠেছে, তারও সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে আসামিদের পার পাওয়ার সুযোগ দিলে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

​এদিকে বুলবুল হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটির নেতৃবৃন্দ। এর অংশ হিসেবে রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি প্রদান করা হবে। উক্ত কর্মসূচিতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন