শুক্রবার, ২১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
রূপগঞ্জে ৮০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নিন্দা ও বিচারের দাবি মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত আদালত পৃথকীকরণের প্রস্তাব বয়কট: বিকল্প দাবিতে নারায়ণগঞ্জ জেলা বার-এর সংবাদ বন্দর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ শতাংশ সিটি ট্যাক্স মওকুফের ঘোষণা নাসিক প্রশাসকের ফতুল্লায় জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি-মাইক্রোবাস স্ট্যান্ড না করার দাবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই 'অটো ফাইন সিস্টেম', চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তার আশাবাদ নাসিক এলাকায় ৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ, ডাম্পিংয়ের হুঁশিয়ারি আড়াইহাজারে ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা, অভিযান দেখে দোকান বন্ধ করে পালালেন ২০০ ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, কারাগারে প্রেরণ
নগরের বাইরে

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৭রেরাই:৫০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত
📷 মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে বিশাল জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে কিশোর অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কাশিপুর ইউনিয়ন পরিষদে দল সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

​শুক্রবার বিকেলে ফতুল্লার কাশিপুর বড় মসজিদসংলগ্ন মাঠে নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

​জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার কাশিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আক্তার হোসেনের নাম ঘোষণা করেন। একই সঙ্গে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীর হিসেবে যথাক্রমে—অলিউল্লাহ, জাকির হোসেন মোল্লা, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শামস উদ্দিন আলম, গোলাম রাব্বি বিশ্বাস, ডা. আল আমিন, শহিদ হোসেন ভূঁইয়া এবং আল-আমিনের নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

​সমাবেশে জামায়াত নেতা খলিলুর রহমান টিটু বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ সমাজ থেকে দূর করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা দেখতে চায় জনগণ। সরকার যদি এসব অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

​বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ছোবল ও অপরাধ থেকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ ও পর্যাপ্ত মাঠের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কাশিপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

​নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানার আমীর ও চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. সাইদুর রহমানের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ূম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন ও সহকারী সেক্রেটারি জাকির হোসেনসহ স্থানীয় অন্য নেতাকর্মীরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন