শুক্রবার, ২১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আদালত পৃথকীকরণের প্রস্তাব বয়কট: বিকল্প দাবিতে নারায়ণগঞ্জ জেলা বার-এর সংবাদ বন্দর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ শতাংশ সিটি ট্যাক্স মওকুফের ঘোষণা নাসিক প্রশাসকের ফতুল্লায় জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি-মাইক্রোবাস স্ট্যান্ড না করার দাবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই 'অটো ফাইন সিস্টেম', চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তার আশাবাদ নাসিক এলাকায় ৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ, ডাম্পিংয়ের হুঁশিয়ারি আড়াইহাজারে ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা, অভিযান দেখে দোকান বন্ধ করে পালালেন ২০০ ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, কারাগারে প্রেরণ দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকারী স্পিডবোট পেলো ১২ টি উপকূলীয় জেলা মানবিক উদ্যোগ চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রশংসনীয়- আবদুল জব্বার আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক
মহানগর

আদালত পৃথকীকরণের প্রস্তাব বয়কট: বিকল্প দাবিতে নারায়ণগঞ্জ জেলা বার-এর সংবাদ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৬:১৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
আদালত পৃথকীকরণের প্রস্তাব বয়কট: বিকল্প দাবিতে নারায়ণগঞ্জ জেলা বার-এর সংবাদ
📷 আদালত পৃথকীকরণের প্রস্তাব বয়কট: বিকল্প দাবিতে নারায়ণগঞ্জ জেলা বার-এর সংবাদ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
আদালত পৃথকীকরণের প্রস্তাব বয়কট: বিকল্প দাবিতে নারায়ণগঞ্জ জেলা বার-এর সংবাদ

নারায়ণগঞ্জ ভয়েস// বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬)

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পৃথক স্থানে পরিচালনার প্রস্তাবের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে ‘নারায়ণগঞ্জ আইনজীবী অধিকার রক্ষা পরিষদ’। বিচ্ছিন্ন স্থানে আদালত পরিচালনা করা হলে বিচারপ্রার্থী জনগণ এবং আইনজীবীদের দুর্ভোগ বহুগুণ বাড়বে উল্লেখ করে ২০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে বারভবনে সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার জনসংখ্যা ৩৯ লাখ ৯ হাজার ১৩৮ জন। প্রতিদিন গড়ে প্রায় ৮ হাজার থেকে ১০ হাজার মানুষ জেলা আদালত প্রাঙ্গণে যাতায়াত করেন। বর্তমানে সারা দেশের নিম্ন আদালতগুলোতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে আদালত বিভক্ত করা হলে নানা সমস্যার সৃষ্টি হবে। বিচারপ্রার্থী জনগণের সময়, অর্থ ও শ্রমের অপচয় ঘটবে, মামলা-মোকদ্দমা নিষ্পত্তিতে বিলম্ব বাড়বে, আইনজীবী ও বিচার-সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় ব্যাহত হবে,সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি আরও কঠিন হয়ে পড়বে, বিচার বিভাগের প্রশাসনিক ব্যয় ও জটিলতা বৃদ্ধি পাবে, নারায়ণগঞ্জ শহরের তীব্র যানজটের কারণে বিচারিক কার্যক্রম ব্যাহত হবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।

এসময় পরিস্থিতি সামাল দিতে আইনজীবী সমাজ কিছু বাস্তবসম্মত প্রস্তাব তুলে ধরেছে। তারা জানান, বর্তমান নতুন কোর্ট ভবনের আশপাশেই পর্যাপ্ত সরকারি ও অধিগ্রহণযোগ্য ভূমি রয়েছে। বিশেষ করে— নতুন কোর্ট ভবনের পেছনের গণপূর্ত বিভাগের (PWD) জমি,নতুন কোর্ট ভবনের দক্ষিণ পাশের খালি স্থান, নতুন কোর্ট ভবনের পশ্চিম পাশের খালি স্থান।

আইনজীবীরা মনে করেন, আলাদা স্থানে আদালত স্থানান্তর না করে বর্তমান ভবনের পাশের স্থানগুলো ব্যবহার করেই বিচারিক কার্যক্রম একই প্রাঙ্গণে বজায় রাখা সম্ভব।

এসময় নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আইনজীবী অধিকার রক্ষা পরিষদের আহবায়ক সিনিয়র এডভোকেট এম এ হাফিজ মোল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট মাইনউদ্দিন মিয়া, এডভোকেট আবদুল সামাদ মোল্লা, এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এডভোকেট মো নিজামউদ্দিন, এডভোকেট ইস্রাফিল মিয়া,ও এডভোকেট মাসুদুর রহমান , এডভোকেট নাসির হোসেন অন্তর, এডভোকেট দিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন