শুক্রবার, ২১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আদালত পৃথকীকরণের প্রস্তাব বয়কট: বিকল্প দাবিতে নারায়ণগঞ্জ জেলা বার-এর সংবাদ বন্দর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ শতাংশ সিটি ট্যাক্স মওকুফের ঘোষণা নাসিক প্রশাসকের ফতুল্লায় জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি-মাইক্রোবাস স্ট্যান্ড না করার দাবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই 'অটো ফাইন সিস্টেম', চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তার আশাবাদ নাসিক এলাকায় ৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ, ডাম্পিংয়ের হুঁশিয়ারি আড়াইহাজারে ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা, অভিযান দেখে দোকান বন্ধ করে পালালেন ২০০ ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, কারাগারে প্রেরণ দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকারী স্পিডবোট পেলো ১২ টি উপকূলীয় জেলা মানবিক উদ্যোগ চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রশংসনীয়- আবদুল জব্বার আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক
মহানগর

ফতুল্লায় জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি-মাইক্রোবাস স্ট্যান্ড না করার দাবি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫:০৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি-মাইক্রোবাস স্ট্যান্ড না করার দাবি
📷 ফতুল্লায় জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি-মাইক্রোবাস স্ট্যান্ড না করার দাবি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি ও মাইক্রোবাসের স্ট্যান্ড স্থাপন না করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে পৃথক লিখিত আবেদন জানানো হয়েছে।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) দেওয়া জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া আবেদনে স্থানীয়রা জানান, প্রস্তাবিত এলাকায় স্ট্যান্ড গড়ে উঠলে তীব্র যানজট সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থী, পথচারী ও গার্মেন্টস শ্রমিকদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হবে। তল্লা, আজমেরীবাগ, সবুজবাগ ও কায়েমপুর এলাকার বাসিন্দারা যৌথভাবে এ আবেদন করেন।

​আবেদনে উল্লেখ করা হয়, জেলা পরিষদ ভবনের আশপাশে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, আয়কর অফিস, এলজিইডি ভবন, রেজিস্ট্রি অফিসসহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানা রয়েছে। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সড়ক সংলগ্ন স্থানে অননুমোদিত স্ট্যান্ড গড়ে উঠলে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে সার্বিক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

​পৃথক আবেদনে কায়েমপুর এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে জানান, স্ট্যান্ড স্থাপিত হলে এলাকায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে, যা সামাজিক পরিবেশ ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

​এদিকে শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম (ডেভেলপমেন্ট) মো. মনির হোসেন লিখিত আবেদনে উল্লেখ করেন, তাদের প্রতিষ্ঠানে প্রায় ১০ থেকে ১২ হাজার শ্রমিক কর্মরত। প্রতিদিন দেশি-বিদেশি ক্রেতা ও পণ্যবাহী কভারভ্যান এই লিংক রোড ব্যবহার করে। এখানে স্ট্যান্ড হলে যানজট, শব্দ ও পরিবেশদূষণের কারণে শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হবে।

​জনস্বার্থ, আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উক্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ টেক্সি বা মাইক্রোবাস স্ট্যান্ড না বসানোর জন্য জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন