বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
রাজনীতি

২২ বছর পর আজ খুলনা যাচ্ছেন তারেক রহমান

Reporter
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
২২ বছর পর আজ খুলনা যাচ্ছেন তারেক রহমান
📷 ২২ বছর পর আজ খুলনা যাচ্ছেন তারেক রহমান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে যাচ্ছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছে। দূর-দূরান্তে থাকা অনেকেই রোববার রাতেই খুলনায় চলে আসেন।

নগরজুড়ে বিশেষ নিরাপত্তা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। খালিশপুর প্রভাতী স্কুল মাঠের সমাবেশ স্থলের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তারেক রহমানের যাতায়াতের পথ ও সমাবেশস্থলের ভেতর, বাইরে এবং বিভিন্নস্থানে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থায় পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ থাকবে। থাকবে র‌্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা। শহরে প্রবেশের বিভিন্ন স্থানে থাকবে পুলিশের চেকপোস্ট।

 আজ বেলা ১১টায় হেলিকপ্টারে করে খুলনায় পৌছানোর কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। জনসভা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে তিনি যশোরের উদ্দেশ্যে খুলনা ছাড়বেন। জনসভায় লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। এসময় মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জনসভায় সভাপতিত্ব করবেন। এছাড়া বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

Author

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন