শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
outsidecity

সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: নারায়ণগঞ্জের নবাগত ডিসি মোঃ রায়হান কবির

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১:১৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: নারায়ণগঞ্জের নবাগত ডিসি মোঃ রায়হান কবির
📷 সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: নারায়ণগঞ্জের নবাগত ডিসি মোঃ রায়হান কবির। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: নারায়ণগঞ্জের নবাগত ডিসি মোঃ রায়হান কবির

নারায়ণগঞ্জ জেলায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এর সাথে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতাকে শুধু একটি পেশা নয়, এটি একটি গুরু দায়িত্ববোধের কাজ। তিনি সাংবাদিকতাকে রাষ্ট্রের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, জনকল্যাণে সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা একসাথে কাজ করছেন এবং একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করছেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে নবাগত জেলা প্রশাসক বলেন, প্রশাসন ও সাংবাদিকতা একে অপরের সহযোগী। তিনি জেলার সার্বিক উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন