শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি, বেতন ১ লাখের বেশি খেজুরের রস পান করছেন? নিপাহ ভাইরাস থেকে বাঁচতে জানুন জরুরি নিয়ম আপনার NID দিয়ে কয়টি সিম নিবন্ধিত? ঘরে বসেই জেনে নিন যেভাবে এআই যুগে সফটওয়্যারের মান নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন টেলিটক নাম্বার বের করতে কী ডায়াল করবেন? রয়েছে আরও কয়েকটি উপায় সরকারি স্কুলের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে শিক্ষিকার সংসার
জাতীয়

ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৭রেরাই নভেম্বর ২০২৬ ১০:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী
📷 ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
আগামী ডিসেম্বরে দেশের ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেবেন তিনি। একই সময়ে বাকি ২৬৪ উপজেলায় ভিডিও কনফার

আগামী ডিসেম্বরে দেশের ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেবেন তিনি। একই সময়ে বাকি ২৬৪ উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

চারটি মূল ভেন্যুর প্রতিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য উপজেলা যুক্ত থাকবে। কুষ্টিয়া সদরের অনুষ্ঠানের সঙ্গে ৬৭টি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত হবে।

এভাবে চারটি মূল ভেন্যুর বাইরে আরও ২৬৪টি উপজেলায় একই সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে চারটি মূল ভেন্যুসহ মোট ২৬৮টি উপজেলা এ কর্মসূচির আওতায় থাকছে।

চিঠিতে সংশ্লিষ্ট ২৬৪ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং আয়োজনের সার্বিক প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন