বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
publicsuffering

নারায়ণগঞ্জে ৫.২ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে জনমনে আতঙ্ক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে ৫.২ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে জনমনে আতঙ্ক
📷 নারায়ণগঞ্জে ৫.২ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে জনমনে আতঙ্ক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে ৫.২ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে জনমনে আতঙ্ক

 

নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় আজ সকাল ১০টা ৩৮ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ এই তীব্র কম্পনে নগরজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।

 

 প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের আনুমানিক মাত্রা ছিল রিক্টার স্কেলে ৫.২। এর উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ থেকে খুব কাছে, নরসিংদ জেলার ঘোড়াশাল থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কম্পন শুরু হওয়ার সাথে সাথে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, নিতাইগঞ্জ, বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবনের মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। বিশেষ করে বহুতল ভবনগুলোতে কম্পন বেশি অনুভূত হওয়ায় মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন স্কুল-কলেজ এবং শিল্পাঞ্চলের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো থেকেও লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে জেলার কোথাও কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা প্রশাসন পরিস্থিতির খোঁজ-খবর নিচ্ছে। হঠাৎ এই ভূমিকম্পে জনমনে এখনো আতঙ্ক বিরাজ করছে।

Words: 157 | Characters: 1061

 

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন