বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
publicsuffering

বন্দর–মদনপুর সড়কের বেহাল দশা, চলাচলে চরম ভোগান্তি নারায়ণগঞ্জের বন্দর–মদনপুর সড়ক এখন জনদুর্ভোগের আরেক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৬:৩৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দর–মদনপুর সড়কের বেহাল দশা, চলাচলে চরম ভোগান্তি  নারায়ণগঞ্জের বন্দর–মদনপুর সড়ক এখন জনদুর্ভোগের আরেক
📷 বন্দর–মদনপুর সড়কের বেহাল দশা, চলাচলে চরম ভোগান্তি নারায়ণগঞ্জের বন্দর–মদনপুর সড়ক এখন জনদুর্ভোগের আরেক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
বন্দর–মদনপুর সড়কের বেহাল দশা, চলাচলে চরম ভোগান্তি

নারায়ণগঞ্জের বন্দর–মদনপুর সড়ক এখন জনদুর্ভোগের আরেক নাম। সড়কের বেহাল দশা, অধিক বোঝাই রেডিমিক্স ট্রাক ও লরির দাপটে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর )এ সড়কে দুটি গাড়ি উল্টে যায়। আজ রবিবার ( ২৮ সেপ্টেম্বর)আবারও একটি গাড়ি উল্টে যাওয়ায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  এই ঘটনায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর খোব সৃষ্টি হচ্ছে । সাকিব চৌধুরী নামে এক এলাকাবাসী জানায় আমাদের এই সমস্যা নিত্যদিনের , আমরা বিরক্ত। আমাদের এই সমস্যা দেখার কেউ নেই। পরিবহন শ্রমিকরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশেই অবস্থিত বিভিন্ন সিমেন্ট কারখানার অধিক বোঝাই ট্রাক ও রেডিমিক্স গাড়িগুলোই যানজটের মূল কারণ। তার সঙ্গে রয়েছে রাস্তার বেহাল অবস্থা, যেখানে খানাখন্দে ভরা গর্তে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে।

এলাকার মানুষ বলছেন, বছরের পর বছর সড়ক সংস্কারের দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই এ সড়কে দুর্ঘটনা ও যানজট যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন