মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর । নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন এমপি হাসনাত আব্দুল্লাহ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে হিন্দু ধর্মীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ
মহানগর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন
📷 নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে একটি নতুন ফুটবল একাডেমি স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহাসিক মুড়াপাড়া সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেছে বাফুফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এবং স্থানীয় নেতৃত্ব।

​সোমবার (১২ অক্টোবর) মাঠ পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মুড়াপাড়া কলেজ মাঠে ফুটবল একাডেমি প্রতিষ্ঠার বিভিন্ন দিক ও সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

​এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বাফুফের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, নির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন, মো. সাঈদ হাসান কানন, শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. মোরশেদ সারোয়ার (সোহেলসহ) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​পরিদর্শনকালে প্রতিনিধিদলটি মুড়াপাড়া সরকারি কলেজ মাঠের বর্তমান ভৌত অবকাঠামোগত অবস্থা, খেলার মাঠের উপযোগিতা, তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের প্রশিক্ষণের সুযোগ-সুবিধা এবং আধুনিক একাডেমি গড়ে তোলার সার্বিক সম্ভাব্যতা যাচাই করেন। স্থানীয় ক্রীড়ামোদী ও এলাকাবাসীর প্রত্যাশা, এই একাডেমি প্রতিষ্ঠিত হলে রূপগঞ্জ থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবল প্রতিভা তৈরি হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন