শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
মহানগর

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন এমপি হাসনাত আব্দুল্লাহ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১১:৫৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন এমপি হাসনাত আব্দুল্লাহ
📷 নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন এমপি হাসনাত আব্দুল্লাহ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ আসছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি মো. আবু বাকের মজুমদার।

​সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

​আয়োজক সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবর্ধনা পর্ব ছাড়াও অনুষ্ঠানে আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রাখা হয়েছে।

​অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে রয়েছে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ শাখা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন