শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে এআই ব্যবহার করে পাঁচটি সাইবার হামলা, সফল চারটি

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৭রেরাই নভেম্বর ২০২৬ ৯:১১ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
সুইজারল্যান্ডে এআই ব্যবহার করে পাঁচটি সাইবার হামলা, সফল চারটি
📷 সুইজারল্যান্ডে এআই ব্যবহার করে পাঁচটি সাইবার হামলা, সফল চারটি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
সুইজারল্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্ট ব্যবহার করে পাঁচটি সাইবার হামলা চালানো হয়েছে। এসব হামলায় কোম্পানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর পরিচালকদের লক্ষ্যবস্তু করা হয়। পাঁচটি ঘটনার মধ্যে চারট

সুইজারল্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্ট ব্যবহার করে পাঁচটি সাইবার হামলা চালানো হয়েছে। এসব হামলায় কোম্পানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর পরিচালকদের লক্ষ্যবস্তু করা হয়। পাঁচটি ঘটনার মধ্যে চারটিই সফল হয়েছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল অফিস ফর সাইবারসিকিউরিটি (বিএসিএস)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত কয়েক দিনে এসব সাইবার হামলার ঘটনা ঘটেছে। হামলাগুলোর চারটিতে সংশ্লিষ্ট সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএসিএসের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুদের মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোর তিনজন পরিচালনাকারীও ছিলেন। সুইজারল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম এসআরএফ জানিয়েছে, তাঁদের মধ্যে বিদ্যুৎ, পানি ও টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন।

তবে এসব হামলার পেছনে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি বিএসিএস। হামলাকারীদের পরিচয় কিংবা তাঁদের উদ্দেশ্য সম্পর্কেও সংস্থাটি নির্দিষ্ট করে কিছু জানায়নি।

এ ধরনের সাইবার হামলা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিয়মিত সাইবার নিরাপত্তা পরীক্ষা চালানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সূত্র: Reuters

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন