শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ইমরান খানের বোন আলিমার মামলার রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত বিশ্বজুড়ে জন্মহার কমার ৫ কারণ, শুধু আধুনিক চিকিৎসায় মিলছে না সমাধান কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: এসলামি ইসরায়েলকে বিশ্বশান্তির হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠীর নৈরাজ্যে দমনে দমনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা করল সোনালী ব্যাংক রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার বাসিজে বড় পরিবর্তনের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আন্তর্জাতিক

ইমরান খানের বোন আলিমার মামলার রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৭রেরাই নভেম্বর ২০২৬ ৭রেরাই:০১ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ইমরান খানের বোন আলিমার মামলার রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
📷 ইমরান খানের বোন আলিমার মামলার রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানের বিরুদ্ধে ২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়েছে। রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরো

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানের বিরুদ্ধে ২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়েছে। রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত রায় ঘোষণা মুলতবি করেছেন। এ নিয়ে ষষ্ঠবারের মতো রায় ঘোষণার তারিখ পেছানো হলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারক আমজাদ আলী শাহ কোনো পরবর্তী কার্যক্রম ছাড়াই রায় ঘোষণা স্থগিত করেন। এদিন আদালতে আলিমা খানের পক্ষে তাঁর আইনজীবী ফয়সাল মালিক উপস্থিত ছিলেন।

গত ২২ সেপ্টেম্বর আদালত মামলার রায় সংরক্ষিত রেখে ২৫ সেপ্টেম্বর তা ঘোষণার দিন ধার্য করেছিলেন। তবে বিচারক ছুটিতে থাকায় ওই দিন রায় ঘোষণা সম্ভব হয়নি। পরে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়। এরপর কয়েক দফায় রায় ঘোষণার সময় পিছিয়ে সর্বশেষ ১৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে আলিমার আইনজীবী অভিযোগ করেছিলেন, আসামিপক্ষের যুক্তিতর্ক না শুনেই আদালত রায় সংরক্ষিত রেখেছেন। আদালতে নিজের বক্তব্য উপস্থাপনের যথাযথ সুযোগ না পাওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছিলেন তিনি।

গত সেপ্টেম্বরে ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি পদযাত্রার আগে জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের ৩ ধারায় আলিমা খানকে আটক করা হয়। বর্তমানে তিনি লাহোরের কোট লাখপত কারাগারে বন্দী রয়েছেন।

২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভকে কেন্দ্র করে মামলাটির সূত্রপাত। ওই সময় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা ও লকডাউন উপেক্ষা করে ১০ হাজারের বেশি পিটিআই সমর্থক ইসলামাবাদে প্রবেশ করেন। তাঁদের অগ্রযাত্রা ঠেকাতে মোতায়েন করা প্রায় ২০ হাজার নিরাপত্তাকর্মীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

রাজধানীর রেড জোনে দিনভর সংঘর্ষের পর পিটিআই নেতৃত্ব পিছু হটে। পরে দলটির পক্ষ থেকে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এরপর পাকিস্তান দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারায় পিটিআইয়ের কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করা হয়। তক্ষশীলা থানায় দুটি এবং সাদিকাবাদ ও নাসিরাবাদ থানায় একটি করে মামলা নথিভুক্ত হয়। সাদিকাবাদ থানায় দায়ের করা মামলায় আলিমা খানসহ আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

সূত্র: ডন।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন