শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সানারপাড়ে যাত্রীবেশে বাসে আগুন, প্রাণে বাঁচলেন ১৬ যাত্রী আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি, বেতন ১ লাখের বেশি খেজুরের রস পান করছেন? নিপাহ ভাইরাস থেকে বাঁচতে জানুন জরুরি নিয়ম আপনার NID দিয়ে কয়টি সিম নিবন্ধিত? ঘরে বসেই জেনে নিন যেভাবে
politics

নারায়ণগঞ্জে তরুণদের গণসংযোগ: ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৫:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে তরুণদের গণসংযোগ: ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা
📷 নারায়ণগঞ্জে তরুণদের গণসংযোগ: ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জে তরুণদের গণসংযোগ: ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো ব্যাপক গণসংযোগ কর্মসূচি। “তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে প্রচারণায় মাঠে নামে এলাকার তরুণ নেতৃত্ব।

গণসংযোগের নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক সিকদার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই গণসংযোগ বালুর মাঠ, গলা চিপা, কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, জামতলা, হিরা কমিউনিটি সেন্টার এলাকা, আদর্শ স্কুল মোড়সহ মাসদাইর পর্যন্ত বিস্তৃত এলাকায় অনুষ্ঠিত হয়। পথে পথে তরুণদের স্লোগান ও উপস্থিতি পুরো এলাকার নির্বাচনী পরিবেশকে আরও উজ্জীবিত করে তোলে।

গণসংযোগে স্থানীয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন—মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলতাফ হৃদয়, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি সিফাত, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন, দফতর সম্পাদক রোহিতসহ অসংখ্য তরুণ কর্মী।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, তরুণ ভোটারদের কাছে বিএনপির প্রতীক ধানের শীষের বার্তা পৌঁছে দিতে এই প্রচারণা অব্যাহত থাকবে।

গণসংযোগ জুড়ে তরুণদের মুখে একটাই স্লোগান ছিল—
“তরুণদের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।”
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন