শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি, বেতন ১ লাখের বেশি খেজুরের রস পান করছেন? নিপাহ ভাইরাস থেকে বাঁচতে জানুন জরুরি নিয়ম আপনার NID দিয়ে কয়টি সিম নিবন্ধিত? ঘরে বসেই জেনে নিন যেভাবে এআই যুগে সফটওয়্যারের মান নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন টেলিটক নাম্বার বের করতে কী ডায়াল করবেন? রয়েছে আরও কয়েকটি উপায় সরকারি স্কুলের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে শিক্ষিকার সংসার
শিক্ষা

ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৭রেরাই নভেম্বর ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে
📷 ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ব্র্যাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ব্যাংকিং খাতে অন্তত ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে পদটিতে আবেদন করতে পারবেন আগ্রহী

ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ব্র্যাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ব্যাংকিং খাতে অন্তত ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে পদটিতে আবেদন করতে পারবেন আগ্রহীরা। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

গত ২৪ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

ব্র্যাঞ্চ ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীকে এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি।

চাকরির ধরন ও সুযোগ-সুবিধা

এটি পূর্ণকালীন বেসরকারি চাকরি। কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য বিডিজবস ওয়েবসাইটে গিয়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্র্যাঞ্চ ম্যানেজার পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে নিতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

সূত্র: বিডিজবস

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন