শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
জাতীয়

আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৭রেরাই নভেম্বর ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
📷 আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
আজ শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার বেশ কিছু মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে। কেনাকাটা করতে যাওয়ার আগে এসব মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন জেনে নেওয়া জরুরি। তা না হলে মার্কেটে গিয়ে বিড়ম্বনায় পড়

আজ শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার বেশ কিছু মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে। কেনাকাটা করতে যাওয়ার আগে এসব মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন জেনে নেওয়া জরুরি। তা না হলে মার্কেটে গিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন ক্রেতারা।

শুক্রবার পুরান ঢাকা ও আশপাশের এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার ও ধূপখোলা মাঠ বাজার।

এ ছাড়া আজ বন্ধ থাকবে চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

শুক্রবার পুরো এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকে এমন এলাকার তালিকায় রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির ও যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ।

এ ছাড়া ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশের দোকানপাটও আজ বন্ধ থাকবে।

এদিকে ঢাকার দুটি দর্শনীয় স্থানও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর এবং আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আজ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

তাই কেনাকাটা কিংবা দর্শনীয় স্থান পরিদর্শনের পরিকল্পনা থাকলে যাওয়ার আগে সাপ্তাহিক বন্ধের বিষয়টি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন