রবিবার, ২২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু আওয়ামী লীগ নেতা কর্মীদের পুনর্বাসন না করার আহ্বান জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ সদর থানা এনসিপি নবগঠিত কমিটির আহ্বায়ক ইব্রাহিম সদস্য সচিব জাহিদুল হক সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান চুলায় আগুন জ্বালাতেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ লক্ষ্যা পাড়ের কবির নীরব আক্ষেপ: সাহিত্যে অসামান্য অবদান রেখেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি ফতুল্লায় লেগুনায় আগুন: শ্রমিকলীগ নেতা ও চেয়ারম্যানসহ ৩৭ জনের বিরুদ্ধে নামে মামলা ২৪নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে গিয়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মহানগর

নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৪:৩৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান
📷 নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


 জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত হলেও এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি, এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

রোববার (১৫ নভেম্বর) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।

আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আহত হওয়ার পক্ষে উপযুক্ত প্রমাণকসহ আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আবেদন জমা দিতে পারবেন।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জমা দেওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে পাঠানো হবে বলে জানান।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন