রবিবার, ২২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু আওয়ামী লীগ নেতা কর্মীদের পুনর্বাসন না করার আহ্বান জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ সদর থানা এনসিপি নবগঠিত কমিটির আহ্বায়ক ইব্রাহিম সদস্য সচিব জাহিদুল হক সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান চুলায় আগুন জ্বালাতেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ লক্ষ্যা পাড়ের কবির নীরব আক্ষেপ: সাহিত্যে অসামান্য অবদান রেখেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি ফতুল্লায় লেগুনায় আগুন: শ্রমিকলীগ নেতা ও চেয়ারম্যানসহ ৩৭ জনের বিরুদ্ধে নামে মামলা ২৪নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে গিয়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মহানগর

চুলায় আগুন জ্বালাতেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
চুলায় আগুন জ্বালাতেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪
📷 চুলায় আগুন জ্বালাতেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নার চুলায় আগুন জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া এলাকার শাহিন আলম (৩০), তাঁর স্ত্রী লিমা পারভীন (২৬), শাহিনের ভাই শাহেদ আলী (২৫) ও তাঁদের আত্মীয় মো. হোসেন (২৪)।

দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ কিংবা চুলার চাবি খোলা থাকায় ফ্ল্যাটের ভেতরে গ্যাস জমে ছিল। ভোরে রান্নার চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন