বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু করলেন মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার সোনারগাঁয়ে ট্রাক উল্টে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটে দুর্ভোগে যাত্রীরা নাসিকে ফতুল্লা-এনায়েতনগরকে যুক্ত করতে ফের গণবিজ্ঞপ্তি একরাতে ৩ স্থানে ৩ বাস ও ২ লেগুনায় আগুন জমিয়ত নেতা ফেরদাউসকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে মাসদাইরের বিএনপির কার্যালয়ে আগুন: ৩৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন
মহানগর

নাসিকে ফতুল্লা-এনায়েতনগরকে যুক্ত করতে ফের গণবিজ্ঞপ্তি

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৪:৩১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নাসিকে ফতুল্লা-এনায়েতনগরকে যুক্ত করতে ফের গণবিজ্ঞপ্তি
📷 নাসিকে ফতুল্লা-এনায়েতনগরকে যুক্ত করতে ফের গণবিজ্ঞপ্তি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণে ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের পুরো অংশ অন্তর্ভুক্ত করতে আবারও গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এবার দুই ইউনিয়নের সব মৌজা ও দাগের আওতাধীন এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তি করার প্রস্তাবে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ ও আপত্তি আহ্বান করা হয়েছে। এ জন্য ৩০ দিন সময় বেঁধে দিয়েছে ।

বুধবার (১৮ ন‌ভেম্বর) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ কর্মকর্তা মো. রায়হান কবির স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ৫ নম্বর বিধি অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কোনো আপত্তি বা পরামর্শ থাকলে তা আগামী ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে জমা দিতে হবে। আপত্তির বিষয়ে শুনানিও গ্রহণ করা হবে।

এর আগে সীমানা সম্প্রসারণের প্রস্তাব নিয়ে জেলা প্রশাসনের কাছে আবারও পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছিল স্থানীয় সরকার বিভাগ। জেলা প্রশাসনের চূড়ান্ত প্রতিবেদনে ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের পুরো এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির সুপারিশ করা হলেও প্রস্তাবিত গণবিজ্ঞপ্তিতে দুই ইউনিয়নের সব ওয়ার্ড অন্তর্ভুক্ত না থাকায় এ আপত্তি জানানো হয়ে ছিলো।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ফতুল্লা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আংশিক এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পুরো অর্থাৎ লিংক রোডের পূর্ব পার এলাকা গণবিজ্ঞপ্তির আওতায় আনার কথা ছিল। অন্যদিকে এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা এবং ৯ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা অন্তর্ভুক্ত করার প্রস্তাব ছিল।

স্থানীয় সরকার বিভাগ মনে করে, দুই ইউনিয়নের সব ওয়ার্ড গণবিজ্ঞপ্তির আওতায় না আসায় ২০১৩ সালের সীমানা পরিবর্তন বিধিমালার ৫ নম্বর বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ কারণে বিধি অনুসরণ করে নতুন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছিল।

সংশোধিত প্রক্রিয়ায় এবার দুই ইউনিয়নের পূর্নাঙ্গ এলাকা অন্তর্ভুক্তির বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন