বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু করলেন মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার সোনারগাঁয়ে ট্রাক উল্টে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটে দুর্ভোগে যাত্রীরা নাসিকে ফতুল্লা-এনায়েতনগরকে যুক্ত করতে ফের গণবিজ্ঞপ্তি একরাতে ৩ স্থানে ৩ বাস ও ২ লেগুনায় আগুন জমিয়ত নেতা ফেরদাউসকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে মাসদাইরের বিএনপির কার্যালয়ে আগুন: ৩৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন
আদালত

একরাতে ৩ স্থানে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৪:২৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
একরাতে ৩ স্থানে ৩ বাস ও ২ লেগুনায় আগুন
📷 একরাতে ৩ স্থানে ৩ বাস ও ২ লেগুনায় আগুন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃথক তিন জায়গায় ৩ টি বাস ও ২ টি লেগুনায় আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রশাসন।

রাত ৩:৩০ মিনিটের দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল এর হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে দাঁড়িয়ে থাকা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুʼটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে বেশ কাছেই নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।

স্থানীয় ও বাসের কর্মরত মো. আলম বলেন, রাত ৩ থেকে ৩:৩০ এর দিকে মেঘলা বাস ডিপোর সামনে দুʼটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে বাস দুʼটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন দুটি বাসে ছড়িয়ে পড়ে।

“আমি প্রথমে মনে করছিলাম। রোড ডাকাতি করতে আসছে। পরে ডাকাত ডাকাত বইলা যখন চিল্লান দিসি একজন বলতেছে 'গুল্লি কইরা দে।' তখন একটা ফাঁকা আওয়াজ করলো কিনা জানি না, আমি উল্টা দিকে দৌঁড় দিছি।”

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নেভায়। ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মো. আলম।

বাস দুʼটির ভাড়ার টাকায় অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ মেটাতেন জানিয়ে বাসমালিক শহিদুল আলম বলেন, “আমার গাড়ি দুইটা এমপির বাড়ির সামনের এ স্ট্যান্ডে সবসময় থাকে। রাতে কে বা কারা আগুন দিয়া আমার সব শ্যাষ কইরা দিয়া গেছে।”

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু জানান, গোলাকান্দাইল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে ঐ রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ইউটার্ন সংলগ্ন সড়কের পাশে বাসটি পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারি এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায়ও আগুন দেওয়া হয়। তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন