মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নিষিদ্ধ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক খোকন সাহা মারা গেছেন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ: এমপি আবুল কালামের হস্তক্ষেপে নবীগঞ্জ-কাইকেরটেক সড়কের কাজ শুরু জাপানে চোরাচালানের দায়ে গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী গ্রেফতার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা খোকন প্রধান গ্রেফতার প্রাইভেটকারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিফাত গ্রেপ্তার: ২৫ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার পোশাকশিল্পের শ্রমিকদের নিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিক নেতৃবৃন্দের ট্যাংকলরির ট্যাংকের বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপি সিরাজুল কন্যা মুক্তি জামাত-শিবিরকে নিয়ে এমপি আল আমিনের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জামায়াত নেতার কড়া জবাব
আদালত

জাপানে চোরাচালানের দায়ে গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী গ্রেফতার

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জাপানে চোরাচালানের দায়ে গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী গ্রেফতার
📷 জাপানে চোরাচালানের দায়ে গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী গ্রেফতার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


সিঙ্গাপুর থেকে জাপানে সোনা চোরাচালানের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজর আলীকে গ্রেপ্তার করেছে জাপানের হুনমা প্রিফেকচার পুলিশ। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজর আলীসহ গুনমার ওতা শহরের দুই বাসিন্দাকে গ্রেপ্তারের খবর প্রকাশ করে জাপানের স্থানীয় সংবাদমাধ্যম।

জাপানের সংবাদমাধ্যম টিবিএসের প্রতিবেদনে গ্রেপ্তার বাংলাদেশীর নাম ‘আলি ফাজার’ (৬১) হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার অপরজন হলেন কোইচি তানাকা (৬৩)। পুলিশের কাছে তানাকা নিজেকে পরিবহন ব্যবসায়ী এবং আলি ফাজার নিজেকে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন।

গুনমা পুলিশের বরাতে এফএম গুনমা জানায়, গত আগস্টে সিঙ্গাপুর থেকে নারিতা বিমানবন্দর হয়ে সোনার মুদ্রা ও অলঙ্কারসহ ৬৯টি সামগ্রী শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা না দিয়ে জাপানে প্রবেশের চেষ্টা করা হয়। প্রায় ১ দশমিক ৮ কেজি ওজনের এসব সামগ্রীর বাজারমূল্য ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার ইয়েন। পুলিশের সন্দেহ, এর মাধ্যমে শুল্ক ও ভোগকর বাবদ প্রায় ৪৩ লাখ ৬০ হাজার ইয়েন ফাঁকি দেওয়ার পরিকল্পনা ছিল। নারিতা বিমানবন্দরে তানাকার পোশাকের পকেটে সামগ্রীগুলো শনাক্ত করেন শুল্ক কর্মকর্তারা।
টিবিএস জানায়, অভিযুক্ত দু’জন আলাদাভাবে একাধিকবার সিঙ্গাপুরে যাতায়াত করেছেন এবং গুনমার বিভিন্ন দোকানে সোনা বিক্রি করেছেন বলে সন্দেহ করছে পুলিশ। জাপানে প্রবেশের আগে ও পরে তাদের ঘন ঘন যাতায়াত ছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন। তানাকা দাবি করেন, কর ফাঁকি দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। অন্যদিকে, ফজর আলী এই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজর আলী ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তাঁর ভাই এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলে ফজর আলী প্রভাবশালী ওসমান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। দেশের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন