সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
প্রাইভেটকারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিফাত গ্রেপ্তার: ২৫ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার পোশাকশিল্পের শ্রমিকদের নিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিক নেতৃবৃন্দের ট্যাংকলরির ট্যাংকের বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপি সিরাজুল কন্যা মুক্তি জামাত-শিবিরকে নিয়ে এমপি আল আমিনের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জামায়াত নেতার কড়া জবাব ফতুল্লায় যুবলীগ নেতা মনির ও প্রজন্ম লীগ নেতা আসলাম গ্রেপ্তার ৩য় শীতলক্ষ্যা সেতুতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত, বন্ধু আহত ঐতিহাসিক শিক্ষা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশ গঠন সম্ভব: মাওঃ আবদুল জব্বার ফতুল্লাকে পরিচ্ছন্ন করতে মাঠে নামল ৬০০ কাব স্কাউট সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
আদালত

ট্যাংকলরির ট্যাংকের বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ৩:৩৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ট্যাংকলরির ট্যাংকের বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু
📷 ট্যাংকলরির ট্যাংকের বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ফার্নেস অয়েলবাহী একটি ট্যাংকলরির ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে অচেতন হয়ে পড়েন ম্যানেজার মো. ফারুক (৪২)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার সাউদ বাড়িসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। রাতুল ওই এলাকার আমিজউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া কুদ্দুস আলীর ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী ট্যাংকলরিতে সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, ট্যাংক পরীক্ষা করতে ভেতরে ঢুকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন রাতুল। তাকে উদ্ধারের জন্য ফারুক ট্যাংকের ভেতরে ঢুকলে তিনিও অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের  ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ রাতুলের বাড়িতে যান। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া ) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন