রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপি সিরাজুল কন্যা মুক্তি জামাত-শিবিরকে নিয়ে এমপি আল আমিনের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জামায়াত নেতার কড়া জবাব ফতুল্লায় যুবলীগ নেতা মনির ও প্রজন্ম লীগ নেতা আসলাম গ্রেপ্তার ৩য় শীতলক্ষ্যা সেতুতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত, বন্ধু আহত ঐতিহাসিক শিক্ষা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশ গঠন সম্ভব: মাওঃ আবদুল জব্বার ফতুল্লাকে পরিচ্ছন্ন করতে মাঠে নামল ৬০০ কাব স্কাউট সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার বন্দর ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে জামায়াতের প্রার্থী ঘোষনা দপ্তরে দপ্তরে টাকা - পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম শ্রমিক অসন্তোষে পুলিশ - শ্রমিক সংঘর্ষে ফতুল্লায় আরো এক মামলা, আসামি-৩৪২, গ্রেপ্তার-১
মহানগর

৩য় শীতলক্ষ্যা সেতুতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত, বন্ধু আহত

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৭রেরাই নভেম্বর ২০২৬ ১১:৫৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
৩য় শীতলক্ষ্যা সেতুতে বাইক  দুর্ঘটনায় যুবক নিহত, বন্ধু আহত
📷 ৩য় শীতলক্ষ্যা সেতুতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত, বন্ধু আহত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



শীতলক্ষ্যা সেতুতে প্রাণ গেল নিঝুমের, জাপান যাওয়ার স্বপ্ন অধরা

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাপান যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস রাশিদ নিঝুম (২২)। এ জন্য পড়াশোনার পাশাপাশি শিখছিলেন জাপানি ভাষাও। তবে বিদেশে যাওয়ার সেই স্বপ্ন আর পূরণ হলো না। নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তরুণ। তাঁর সঙ্গে থাকা বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে। তিনি অনার্সে পড়াশোনা করছিলেন।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লাগে। ধাক্কার পর মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক নিঝুমের মৃত্যু হয়। তাঁর বন্ধু ফারহানও দুর্ঘটনায় আহত হন।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিঝুমের মাথা, গলা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, নিঝুমের আগামী বছরের ফেব্রুয়ারিতে জাপান যাওয়ার পরিকল্পনা ছিল। সে লক্ষ্যেই তিনি জাপানি ভাষা শেখাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেতুর দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হলো না। তরুণ বয়সে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন