শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঐতিহাসিক শিক্ষা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশ গঠন সম্ভব: মাওঃ আবদুল জব্বার ফতুল্লাকে পরিচ্ছন্ন করতে মাঠে নামল ৬০০ কাব স্কাউট সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার বন্দর ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে জামায়াতের প্রার্থী ঘোষনা দপ্তরে দপ্তরে টাকা - পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম শ্রমিক অসন্তোষে পুলিশ - শ্রমিক সংঘর্ষে ফতুল্লায় আরো এক মামলা, আসামি-৩৪২, গ্রেপ্তার-১ রাষ্ট্রপতির সহকারী পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ফতুল্লার ওসিকে ফোন শ্রমিক আন্দোলনে এনসিপি-জামায়াতের অবস্থান রহস্যজনক: মডেল মাসুদ বক্তাবলীতে বাঁশের সাঁকো উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার ফতুল্লায় পুলিশের মামলা: ২১ জনের নামসহ আসামি ১৫০০, গ্রেপ্তার ৬
আদালত

সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৭রেরাই নভেম্বর ২০২৬ ৫:২২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
📷 সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 


 বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), শফিকুর রহমান রনি (৩৫) ও লিটন ওরফে পাইলট লিটন (৪৫)। তাঁদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জসিম মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। বন্দরে জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র কেনাবেচা করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেয়া তথ্য মতে, মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে কেনাবেচার উদ্দেশ্যে তিনজন সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাঁদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এতে অংশ নেয়।

এই ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন