শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঐতিহাসিক শিক্ষা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশ গঠন সম্ভব: মাওঃ আবদুল জব্বার ফতুল্লাকে পরিচ্ছন্ন করতে মাঠে নামল ৬০০ কাব স্কাউট সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার বন্দর ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে জামায়াতের প্রার্থী ঘোষনা দপ্তরে দপ্তরে টাকা - পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম শ্রমিক অসন্তোষে পুলিশ - শ্রমিক সংঘর্ষে ফতুল্লায় আরো এক মামলা, আসামি-৩৪২, গ্রেপ্তার-১ রাষ্ট্রপতির সহকারী পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ফতুল্লার ওসিকে ফোন শ্রমিক আন্দোলনে এনসিপি-জামায়াতের অবস্থান রহস্যজনক: মডেল মাসুদ বক্তাবলীতে বাঁশের সাঁকো উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার ফতুল্লায় পুলিশের মামলা: ২১ জনের নামসহ আসামি ১৫০০, গ্রেপ্তার ৬
রাজনীতি

ঐতিহাসিক শিক্ষা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশ গঠন সম্ভব: মাওঃ আবদুল জব্বার

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৭রেরাই নভেম্বর ২০২৬ ৭রেরাই:০৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ঐতিহাসিক শিক্ষা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশ গঠন সম্ভব: মাওঃ আবদুল জব্বার
📷 ঐতিহাসিক শিক্ষা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশ গঠন সম্ভব: মাওঃ আবদুল জব্বার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর 'বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে ঐতিহাসিক ঘটনাবলী থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। বিগত সময়গুলোর অন্যায়, জুলুম ও দুঃশাসনের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী বিপ্লবের পর বর্তমান ও ভবিষ্যৎ রাষ্ট্রপরিচালকদের অতীত থেকে শিক্ষা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়ে কাজ করতে হবে।

৭ নভেম্বর বাদ আসর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে মতবিনিময় সভায় মাওলানা আবদুল জব্বার আরো বলেন , "১৯৭৫ সালে বিএনপি প্রতিষ্ঠিত না হলেও সে সময় সিপাহী-জনতার বিপ্লবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ইতিবাচক ভূমিকা ছিল। আমরা কোনো নির্দিষ্ট দলের না হলেও যার ভালো ভূমিকা ও নির্লোভ দেশপ্রেম রয়েছে, তাকে স্মরণ করা নৈতিক দায়িত্ব।

 ১৯৭১ থেকে ১৯৭৫ এবং পরবর্তী সময়ে নিরপরাধ মানুষ ও আলেম-ওলামাদের ওপর চালানো জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ট্যাগ লাগিয়ে অতীতে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। একইভাবে বিগত সরকার জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের ওপর অবিচার ও হত্যাযজ্ঞ চালিয়েছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের সাম্প্রতিক ছাত্র-জনতার বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "বাংলাদেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে যে ঐতিহাসিক আওয়াজ তুলেছে, তা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যারা দেশ পরিচালনা করবেন, তাদের সততা ও ন্যায়পরায়ণতার পথ বেছে নিতে হবে।"

 বক্তব্যে তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং শাহাদাতের উচ্চ মাকাম কামনা করেন। একই সাথে তিনি উল্লেখ করেন, "এ দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। আল্লাহর রাসুলের (সা.) সুমহান আদর্শ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে প্রকৃত উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।"

সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির ডহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। পরিশেষে দেশের উন্নয়ন, কল্যাণ ও সমাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া কামনার মাধ্যমে সভাটি শেষ হয়।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন