বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কেন্দ্রের নিষেধাজ্ঞার পরও জোসেফের অনুষ্ঠানে টিপু, প্রশ্ন দলীয় শৃঙ্খলা নিয়ে ২৮শে অক্টোবরের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ঢাকা - কক্সবাজারের বাসে সোনারগাঁয়ে এসে সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত ২৮ অক্টোবর, লগি- বৈঠার তান্ডবে নিহত সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ, থানায় মামলা বন্দরে নব্য জামায়াত কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়িতে পল্লী বিদ্যুতের অভিযান: বিদ্যুৎ চুরির দায়ে সংযোগ বিচ্ছিন্ন নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, বিরুদ্ধে রয়েছে ৪টি মাদক মামলা ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা
রাজনীতি

কেন্দ্রের নিষেধাজ্ঞার পরও জোসেফের অনুষ্ঠানে টিপু, প্রশ্ন দলীয় শৃঙ্খলা নিয়ে

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
কেন্দ্রের নিষেধাজ্ঞার পরও জোসেফের অনুষ্ঠানে টিপু, প্রশ্ন দলীয় শৃঙ্খলা নিয়ে
📷 কেন্দ্রের নিষেধাজ্ঞার পরও জোসেফের অনুষ্ঠানে টিপু, প্রশ্ন দলীয় শৃঙ্খলা নিয়ে। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জ প্রতিনিধি:

কেন্দ্রীয় যুবদলের বিবৃতিতে কে এম মাজহারুল ইসলাম জোসেফকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটির পদধারী নেতা হিসেবে স্বীকৃতি না দেওয়ার কথা উল্লেখ করা হলেও তাঁর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জোসেফের নেতৃত্বে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট টিপুর অংশগ্রহণ ঘিরে দলীয় অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।

গত ১১ জুন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামের এক ব্যক্তি বিভিন্ন স্থানে নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির পদধারী নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্যসচিব শাহেদ আহমেদের নেতৃত্বাধীন ৫১ সদস্যের কমিটিতে জোসেফ নামে কেউ নেই। তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের দায় যুবদল বহন করবে না বলেও জানানো হয়।

অন্যদিকে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ জানিয়েছেন, জোসেফের কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় হাইকমান্ডের লিখিত নিষেধাজ্ঞা ছিল। এমন পরিস্থিতিতে জোসেফের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট টিপুর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে।

কেন্দ্রীয় যুবদলের বিবৃতিতে যেখানে জোসেফকে মহানগর যুবদলের কমিটির পদধারী নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, সেখানে তাঁর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপির মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতার অংশগ্রহণ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক অবস্থানের সঙ্গে এই অংশগ্রহণের সামঞ্জস্য নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এ ঘটনায় কয়েকটি প্রশ্ন সামনে এসেছে, কেন্দ্রীয় যুবদলের বিবৃতি সম্পর্কে অবগত থাকার পরও টিপু কেন জোসেফের কর্মসূচিতে অংশ নিলেন? তাঁর এই অংশগ্রহণ কি ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বিবেচনা রয়েছে? কেন্দ্রীয় যুবদলের অবস্থানের বিষয়ে মহানগর বিএনপির শীর্ষ নেতাদের দৃষ্টিভঙ্গিই বা কী?

এ বিষয়ে বক্তব্য জানতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট টিপুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। ফলে জোসেফের কর্মসূচিতে অংশগ্রহণ এবং এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের অবস্থান নিয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

সব মিলিয়ে, কেন্দ্রীয় যুবদলের বিবৃতি এবং জোসেফের কর্মসূচিতে টিপুর অংশগ্রহণকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন