বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঢাকা - কক্সবাজারের বাসে সোনারগাঁয়ে এসে সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত ২৮ অক্টোবর, লগি- বৈঠার তান্ডবে নিহত সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ, থানায় মামলা বন্দরে নব্য জামায়াত কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়িতে পল্লী বিদ্যুতের অভিযান: বিদ্যুৎ চুরির দায়ে সংযোগ বিচ্ছিন্ন নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, বিরুদ্ধে রয়েছে ৪টি মাদক মামলা ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির কক্সবাজার থেকে গ্রেপ্তার ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
নগরের বাইরে

ঢাকা - কক্সবাজারের বাসে সোনারগাঁয়ে এসে সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩:২৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ঢাকা - কক্সবাজারের বাসে সোনারগাঁয়ে এসে সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩
📷 ঢাকা - কক্সবাজারের বাসে সোনারগাঁয়ে এসে সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার মূল্য ৬৯ লাখ টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের শার্শা থানার ভবেরবেড় এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩০), একই জেলার কোতোয়ালি থানার নিউমার্কেট বি-ব্লক এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে সাইফুল হোসেন (৩৮)।

ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালিয়ে সিটের ভেতর বিশেষ কায়দায় লুকানো পলিথিনে মোড়ানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের নিয়ে অভিযান চালিয়ে সাইনবোর্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি। অভিযানে বাসটিও জব্দ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ও ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন ডিবির ‘ক’ জোনের এসআই মফিজুল ইসলামসহ অন্য সদস্যরা।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ইয়াবা চালানের মূল হোতাকে গ্রেপ্তারে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন