মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, বিরুদ্ধে রয়েছে ৪টি মাদক মামলা ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির কক্সবাজার থেকে গ্রেপ্তার ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির বন্দরে ব্যবহারের আগেই ভাঙা পড়ল ১৬ লাখ টাকার শৌচাগার, দায় কার বন্দরে ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে বিশ্ব পোলিও দিবসে রোটারি ক্লাবের র‍্যালি মানুষ হত্যার মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে: মাওঃ আবদুল জব্বার ছিনতাই-চাঁদাবাজি ও মাদকের আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
আদালত

নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, বিরুদ্ধে রয়েছে ৪টি মাদক মামলা

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৯:২৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, বিরুদ্ধে রয়েছে ৪টি মাদক মামলা
📷 নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, বিরুদ্ধে রয়েছে ৪টি মাদক মামলা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি @ মরনী (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১ নম্বর উচ্চ বাবুরাইল মোবারক শাহ রোডে মূসা হাজীর বাড়ির সামনে সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. রমজান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি @ মরনীকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত হাসানের মেয়ে, পাখি বেগমের সন্তান এবং রোমানের স্ত্রী। তার ঠিকানা ১ নম্বর বাবুরাইল, ১৯০/১ নম্বর তাতিপাড়া, জনৈক খোকন সাহেবের বাড়ি (হাজী বাড়ি), নারায়ণগঞ্জ সদর।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মাদক নির্মূলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন