বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
আদালত

বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৮:৩২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার
📷 বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর থানায় এক গুরুতর অসুস্থ ও শয্যাশয়ী প্রবাস ফেরত যুবককে মিথ্যা মাদক মামলায় আসামি করার অভিযোগ উঠেছে থানা পুলিশের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিপক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে অসৎ উদ্দেশ্যে এই হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তদন্তের আবেদন করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন বন্দর থানার তিনগাঁও গ্রামের বাসিন্দা, শারীরিক প্রতিবন্ধী হাজী লোকমান হোসেন। অভিযোগে তিনি জানান, তাঁর ছোট ছেলে রনি দীর্ঘদিন সৌদিতে ছিলেন। সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ৫ অক্টোবর তাকে দেশে এনে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ১৩ অক্টোবর নারায়ণগঞ্জের মেডিহোম হাসপাতালে তার একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে ৩-৪ মাসের সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ অক্টোবর তিনগাঁও এলাকায় ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতারের পর ১১ অক্টোবর বন্দর থানায় একটি মামলা (মামলা নং-১৬ (১০) ২০২৬) দায়ের করেন এসআই মো. লুৎফর রহমান। উক্ত মামলায় বাস্তবতার সম্পূর্ণ বিপরীতে গিয়ে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া গুরুতর অসুস্থ ও শয্যাশায়ী রনিকে ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বাদী হাজী লোকমান হোসেনের অভিযোগ, আমার ছেলে মৃত্যুর মুখোমুখি হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের অনৈতিক সুবিধা নিয়ে কতিপয় পুলিশ কর্মকর্তা আমার ছেলেকে মামলায় জড়িয়ে হয়রানি করছে। তিনি অভিযোগপত্রে অভিযুক্ত 'আওয়ামী পুলিশ' চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। এদিকে, লিখিত অভিযোগের পর পুলিশ সুপার (এসপি) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের কাছে এই মামলার বিষয়ে জানতে চাইলে, ওসি কোনো কিছু না জেনেই এবং মামলাটি না দেখেই এতে স্বাক্ষর করেছেন বলে জানান। ওসির এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে নিরীহ ও অসুস্থ রনির নাম প্রত্যাহার এবং জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন