বুধবার, ২১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে এনসিপির বন্দর থানা কমিটির আহ্বায়ক শুভ ও সদস্য সচিব মিনহাজ নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খানের
ধর্ম ও সমাজ

শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময়

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময়
📷 শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময়। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন পূজামণ্ডপের কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা বার্তা প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা। বার্তায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নারী ও শিশুসহ সবার জন্য নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনের প্রত্যাশা জানানো হয়।

গত রোববার (১৮ অক্টোবর) থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) পর্যন্ত রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে মহিলা পরিষদের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বার্তা দেন।

এ সময় রামকৃষ্ণ মিশন, ঋষিপাড়া, চাষাঢ়া, আমলাপাড়া, পালপাড়া, গোদনাইল, লক্ষ্মীনারায়ণ, হাজারীবাগ দুর্গামন্দিরের উত্তর ও দক্ষিণ অংশ এবং ২ নম্বর ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপের কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।

শুভেচ্ছা বার্তায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলা হয়, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকা এবং সব ধর্মের মানুষ মিলেমিশে আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি নারী ও শিশুসহ সবাই যেন নিরাপদ পরিবেশে উৎসব পালন করতে পারেন, সে আশাবাদও জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় পাঠাগার ও গবেষণা সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ, সহসভাপতি প্রতিকণা দাস ও কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম এবং সদস্য রোকেয়া খাতুন, লিপি সরকার, পল্লবী প্রত্যাশা ও নীলা আহমেদ প্রমুখ।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন