রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক রূপগঞ্জের আরেক পৌরসভা: প্রজ্ঞাপন বিএনপি নেতার অফিসের পাশ থেকে ৪ বোমা সাদৃশ্য বস্তু নিয়ে উত্তেজনা, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু উদ্যোগের প্রশংসা তুরস্কের জলবায়ু সম্মেলনে বন্দরের কলাগাছিয়া জামায়াতের অফিসে আগুন, জেলা জামায়াতের আল্টিমেটাম বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন জামায়াত অফিসে দুর্বৃত্তদের আগুন বন্দরে হাজী মাছুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জামিল পোকনকে গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জসহ সকল পোশাকশ্রমিকেরা প্রতি মাসে ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা
ধর্ম ও সমাজ

বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি)

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৬:৫২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি)
📷 বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি)। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


আগামী (১৬ নভেম্বর )সোমবার বন্দর দক্ষিণ লক্ষণখোলা ঐতিহাসিক পৌরসভার ফুটবল খেলার মাঠে তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বাদ আসর থেকে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলটিকে কেন্দ্র করে পুরো এলাকায় মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন, ইসলামি চিন্তাবিদ ও কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি আমির হামজা উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মাঈনুদ্দিন আহমদ।

তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আব্দুল্লাহ ও মুফতী আতিকুর রহমানের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলসের পরিচালক আলহাজ্ব ইসহাক খান সাহেব।

এছাড়াও মাহফিলে দেশের প্রথিতযশা ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ তাশরিফ এনে মূল্যবান বয়ান পেশ করবেন। আয়োজকদের পক্ষ থেকে মাহফিল সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতে কল্যাণ হাসিল করুন।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন