বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ সকল পোশাকশ্রমিকেরা প্রতি মাসে ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা সম্পত্তি লিখে না দেয়ায় ২ ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বৃদ্ধের ফের সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা ইকবালের পদ স্থগিত নারায়ণগঞ্জ জমিয়ত নেতা ফেরদৌসের গোপন ভিডিও ফাঁস, সাংগঠনিক ব্যবস্থার নিবে কি? সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জামায়াতের বিক্ষোভ মিছিল জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড; ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ মৎস্যজীবী দল নেতা হোসেন নিষিদ্ধ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক খোকন সাহা মারা গেছেন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
মহানগর

আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৫:১৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা
📷 আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা আজমেরী ওসমানের সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলকে ঘিরে একটি ভিডিও কলের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


জানা যায়, গত ২২ অক্টোবর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত পারিবারিক অনুষ্ঠানে ভিডিওটি ধারণ করা হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে খাবার খাচ্ছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। এ সময় তাঁর ভায়রা ও আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আক্তার নূর স্মার্টফোনের মাধ্যমে অনুষ্ঠানের দৃশ্য আজমেরী ওসমানকে ভিডিও কলে দেখাচ্ছিলেন। একপর্যায়ে ফোনের ক্যামেরা সজলের দিকে ঘোরানো হলে ভিডিও কলের পর্দায় আজমেরী ওসমানকে দেখা যায়।


এ বিষয়ে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি একটি পারিবারিক অনুষ্ঠানের। গত ২২ অক্টোবর তাঁর স্ত্রীর বড় বোনের ছেলের বিয়ের কাবিন অনুষ্ঠানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে অংশ নিয়েছিলেন।


সজল জানান, তাঁর স্ত্রীর বড় বোনের স্বামী আক্তার নূর। রাজনৈতিকভাবে আক্তার নূরের সঙ্গে আজমেরী ওসমানের সম্পৃক্ততা ছিল। তবে পারিবারিক সম্পর্কের বাইরে আক্তার নূরের সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।


ভিডিও কলের বিষয়ে সজল বলেন, অনুষ্ঠানে আক্তার নূর তাঁর ছেলের বিয়ের আয়োজন ভিডিও কলের মাধ্যমে আজমেরী ওসমানকে দেখাচ্ছিলেন। ওই সময় তিনি নিজে পরিবারের সদস্যদের নিয়ে খাবার খাচ্ছিলেন। আক্তার নূর অতিথিদের ভিডিও ধারণ করছিলেন এবং মুঠোফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। তবে তখন তিনি কার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন, তা তাঁর জানা ছিল না বলে দাবি করেন সজল।


এদিকে গত ১ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে শহরের খানপুর এলাকা থেকে আক্তার নূরকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গণঅভ্যুত্থানে হামলা চালানোর অভিযোগে তাঁকে আটক করা হয়।


আক্তার নূর নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।


আজমেরী ওসমান মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাসহ একাধিক হত্যা মামলায় অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা রয়েছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজমেরী ওসমান ও তাঁর সহযোগীদের অনেকেই আত্মগোপনে চলে যান।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন