বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ সকল পোশাকশ্রমিকেরা প্রতি মাসে ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা সম্পত্তি লিখে না দেয়ায় ২ ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বৃদ্ধের ফের সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা ইকবালের পদ স্থগিত নারায়ণগঞ্জ জমিয়ত নেতা ফেরদৌসের গোপন ভিডিও ফাঁস, সাংগঠনিক ব্যবস্থার নিবে কি? সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জামায়াতের বিক্ষোভ মিছিল জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড; ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ মৎস্যজীবী দল নেতা হোসেন নিষিদ্ধ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক খোকন সাহা মারা গেছেন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
রাজনীতি

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জামায়াতের বিক্ষোভ মিছিল
📷 সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 

নারায়ণগঞ্জ মহানগর প্রতিনিধি: সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   

বুধবার, ১১ নভেম্বর বাদ আসর শহরের মিশনপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।
কেন্দ্রীয় কর্মপরিষদ ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির ফলে আজ জনজীবন বিপর্যস্ত। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাসের দাম কমানোর কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তীব্র দাবি জানান।   

উক্ত মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল কাইয়ূম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন