বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ সকল পোশাকশ্রমিকেরা প্রতি মাসে ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা সম্পত্তি লিখে না দেয়ায় ২ ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বৃদ্ধের ফের সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা ইকবালের পদ স্থগিত নারায়ণগঞ্জ জমিয়ত নেতা ফেরদৌসের গোপন ভিডিও ফাঁস, সাংগঠনিক ব্যবস্থার নিবে কি? সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জামায়াতের বিক্ষোভ মিছিল জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড; ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ মৎস্যজীবী দল নেতা হোসেন নিষিদ্ধ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক খোকন সাহা মারা গেছেন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
মহানগর

ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ মৎস্যজীবী দল নেতা হোসেন

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৭রেরাই:২৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ মৎস্যজীবী দল নেতা হোসেন
📷 ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ মৎস্যজীবী দল নেতা হোসেন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান ম্যানেজারের নাম খোকন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এইচ এম হোসেনকে উত্তেজিত অবস্থায় ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ বলে হুমকি দিতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরিয়ানির দোকানে খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে ম্যানেজারের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে ওই নারী পরে মৎস্যজীবী দল নেতা এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় ম্যানেজারের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক নারী চার প্যাকেট বিরিয়ানি নিতে আসেন। তিনি ক্যাশে টাকা না দিয়েই টাকা পরিশোধ করেছেন দাবি করে খাবার নিতে চান। ম্যানেজার খাবার দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে তর্ক হয়। পরে ওই নারী এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় হোসেন ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন ওই কর্মচারী।

প্রকাশ্যে এমন হুমকির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ঘটনার সমালোচনা করেছেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন