মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নিষিদ্ধ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক খোকন সাহা মারা গেছেন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ: এমপি আবুল কালামের হস্তক্ষেপে নবীগঞ্জ-কাইকেরটেক সড়কের কাজ শুরু জাপানে চোরাচালানের দায়ে গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী গ্রেফতার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা খোকন প্রধান গ্রেফতার প্রাইভেটকারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিফাত গ্রেপ্তার: ২৫ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার পোশাকশিল্পের শ্রমিকদের নিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিক নেতৃবৃন্দের ট্যাংকলরির ট্যাংকের বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপি সিরাজুল কন্যা মুক্তি জামাত-শিবিরকে নিয়ে এমপি আল আমিনের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জামায়াত নেতার কড়া জবাব
মহানগর

নিষিদ্ধ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক খোকন সাহা মারা গেছেন

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৫:২৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নিষিদ্ধ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক খোকন সাহা মারা গেছেন
📷 নিষিদ্ধ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক খোকন সাহা মারা গেছেন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর এক সহকারী আইনজীবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। খোকন সাহা ১৯৬৪ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন খোকন সাহা। শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেওয়ার পর সম্প্রতি তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। একটি সূত্র জানায়, সোমবার রাতে তাঁকে সেখান থেকে ঢাকার অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালেই মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

খোকন সাহা দীর্ঘদিন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন