মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নিষিদ্ধ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক খোকন সাহা মারা গেছেন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ: এমপি আবুল কালামের হস্তক্ষেপে নবীগঞ্জ-কাইকেরটেক সড়কের কাজ শুরু জাপানে চোরাচালানের দায়ে গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী গ্রেফতার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা খোকন প্রধান গ্রেফতার প্রাইভেটকারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিফাত গ্রেপ্তার: ২৫ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার পোশাকশিল্পের শ্রমিকদের নিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিক নেতৃবৃন্দের ট্যাংকলরির ট্যাংকের বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপি সিরাজুল কন্যা মুক্তি জামাত-শিবিরকে নিয়ে এমপি আল আমিনের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জামায়াত নেতার কড়া জবাব
সর্বশেষ

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
📷 ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুনের ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ‘জামিয়া আশরাফিয়া’ মাদ্রাসায় এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতে ৫ তলাবিশিষ্ট ওই মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় ঘন ধোঁয়ায় শ্বাস নিতে গিয়ে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার কালবেলাকে বলেন, হাসপাতালে ভর্তি ৬৩ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে  ফায়ার স্টেশনের মোট ৫টি ইউনিট রাত ২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীরা মাত্র আধা ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের প্রায় ১৪ -১৫ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে বলে ধরনা করা হচ্ছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন