মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে নারায়ণগঞ্জের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ পেলেন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন সদর- বন্দরের সংসদ - এড.আবুল কালাম বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণে বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের ব্যাংকের বুথে লুটের চেষ্টা: ফতুল্লায় গ্রেপ্তার ২ ডাকাত মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে মানুষ জর্জরিত: এসপি হাবিব বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান সবাইকে: স্বাস্থ্যমন্ত্রীর লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি
সর্বশেষ

ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ পেলেন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ।

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৫:৩২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ পেলেন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ।
📷 ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ পেলেন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ।। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতৃত্বে অবদানের স্বীকৃতি হিসেবে ‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড–নেপাল ২০২৬’ পেয়েছেন মীম শর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ।

ব্যবসায়িক নেতৃত্ব, উদ্যোক্তা হিসেবে সফলতা এবং সামাজিক দায়বদ্ধতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) নেপালের ললিতপুরের কুপন্ডোলের হোটেল হিমালয়ায় আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ সোহাগের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের প্রথম রাষ্ট্রপতি ড. রাম বরন যাদব।

পুরস্কারের সনদে বলা হয়, উদ্যোক্তা নেতৃত্ব, ব্যবসায়িক উকর্ষ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশ ও এশিয়াজুড়ে সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নে অর্থবহ অবদানের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ সোহাগকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সনদে আরও উল্লেখ করা হয়, দূরদর্শী নেতৃত্ব, দায়িত্বশীল উদ্যোগের প্রতি অঙ্গীকার এবং সামাজিক প্রভাব তৈরিতে অবদানের মাধ্যমে মোহাম্মদ সোহাগ পেশাগত সাফল্য, দায়িত্বশীল নেতৃত্ব ও উকর্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মোহাম্মদ সোহাগ মীম শর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মীম শর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এশিয়ার বিভিন্ন দেশের সফল পেশাজীবী, উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

 

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন