রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা অসুস্থ কাদের সিদ্দিকীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম দেলোয়ার লাঙ্গলবন্দে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেফতার - ১১ ফতুল্লায় ঝোপ ঝাড় থেকে বিদেশি পি*স্তল ও ম্যা*গাজিন উ*দ্ধার রূপগঞ্জে পুলিশের তল্লাশিচৌকি: দেশীয় অস্ত্র ও মদসহ আটক ৬, জরিমানা ১১ গাড়িকে চাষাঢ়ায় প্রতারক ও ছিনতাইকারী সন্দেহে দুই যুবক আটক, চুল কেটে পুলিশের হাতে সোপর্দ নির্বাচনের আগে না হলেও ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে: মাওলানা আব্দুল আউয়াল নিষিদ্ধ থাকার পরও সকালে মাস্ক-ক্যাপ পরে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৫
সর্বশেষ

লাঙ্গলবন্দে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেফতার - ১১

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭রেরাই:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
লাঙ্গলবন্দে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেফতার - ১১
📷 লাঙ্গলবন্দে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেফতার - ১১। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. এমরান হোসেন (২২), মো. মোস্তাকিন (১২), রায়হান মিয়া স্বাধীন (১৫), তামিম (১৪), মাহিন (১৭), মো. ইউসুফ (১৯), আনিস (১৪), মো. হৃদয় (১৬), মো. শাহপরান (১৯), মো. ইসমাইল হোসেন (৫৬) ও ইয়াসিন আরাফাত ইথুন (১৭)।
পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন