মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে নারায়ণগঞ্জের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ পেলেন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন সদর- বন্দরের সংসদ - এড.আবুল কালাম বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণে বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের ব্যাংকের বুথে লুটের চেষ্টা: ফতুল্লায় গ্রেপ্তার ২ ডাকাত মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে মানুষ জর্জরিত: এসপি হাবিব বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান সবাইকে: স্বাস্থ্যমন্ত্রীর লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি
সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১২:১৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার
📷 সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক

উদ্ধারকৃত অস্ত্র: অভিযানের সময় পুলিশ তল্লাশি চালিয়ে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে একটি ধারালো চাপাতি, একটি ছুরি এবং দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতদের পরিচয়: আটককৃতরা হলেন— ১. মোঃ আপন (২৪) ২. আজিজুল হক (২৮) ৩. মানিক ইসলাম (২২) ৪. আলী হোসেন বিজয় (২০) পুলিশ জানায়, তারা সবাই বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করতেন।

পুলিশের বক্তব্য ও আইনি ব্যবস্থা: সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একদল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে শিমরাইল এলাকায় একত্রিত হয়েছে। তথ্যের সত্যতা পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায় এবং অস্ত্রসহ হাতেনাতে তাদের গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় আগেরও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন