রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপি সিরাজুল কন্যা মুক্তি জামাত-শিবিরকে নিয়ে এমপি আল আমিনের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জামায়াত নেতার কড়া জবাব ফতুল্লায় যুবলীগ নেতা মনির ও প্রজন্ম লীগ নেতা আসলাম গ্রেপ্তার ৩য় শীতলক্ষ্যা সেতুতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত, বন্ধু আহত ঐতিহাসিক শিক্ষা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশ গঠন সম্ভব: মাওঃ আবদুল জব্বার ফতুল্লাকে পরিচ্ছন্ন করতে মাঠে নামল ৬০০ কাব স্কাউট সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার বন্দর ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে জামায়াতের প্রার্থী ঘোষনা দপ্তরে দপ্তরে টাকা - পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম শ্রমিক অসন্তোষে পুলিশ - শ্রমিক সংঘর্ষে ফতুল্লায় আরো এক মামলা, আসামি-৩৪২, গ্রেপ্তার-১
রাজনীতি

জামাত-শিবিরকে নিয়ে এমপি আল আমিনের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জামায়াত নেতার কড়া জবাব

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ৫:১০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জামাত-শিবিরকে নিয়ে এমপি আল আমিনের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জামায়াত নেতার কড়া জবাব
📷 জামাত-শিবিরকে নিয়ে এমপি আল আমিনের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জামায়াত নেতার কড়া জবাব। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


স্টাফ রিপোর্টারঃ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের এক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, "জামাত-শিবিরের পলিটিক্স এই অঞ্চলের মানুষের জন্য ফিজিবল বা পজিটিভ না।" তার এই বক্তব্যের পর থেকেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

এমপি আল আমিনের বক্তব্যের জের ধরে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাকির হোসাইন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কড়া প্রতিক্রিয়া জানান। এক কমেন্টে তিনি গ্রামের একটি প্রচলিত প্রবাদ টেনে লেখেন, "কার উছিলায় ফিন্নি খাইলা মোল্লা চিনোনা।" তিনি আরও যোগ করেন, "মেম্বারি পাস করার মুরাদ নাই। যাদের ভোটে এমপি হয়েছে এখন তাকেই চিনেনা।"

এই মন্তব্যের বিষয়ে এমপি আবদুল্লাহ আল আমিনের মতামত জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে বিষয়টি নিয়ে কথা বলেছেন তার রাজনৈতিক সচিব সাদ আহম্মেদ। তিনি বিতর্ক নাকচ করে দিয়ে বলেন, "বক্তব্যটি এভাবে বলা হয়নি। এটি একটি প্রোগ্রামের বক্তব্য হলেও এর আগে-পরে আরও কথা রয়েছে। বিভ্রান্তি এড়াতে পুরো বক্তব্যটি সবার শোনা উচিত।"
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন