শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে জামায়াতের প্রার্থী ঘোষনা দপ্তরে দপ্তরে টাকা - পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম শ্রমিক অসন্তোষে পুলিশ - শ্রমিক সংঘর্ষে ফতুল্লায় আরো এক মামলা, আসামি-৩৪২, গ্রেপ্তার-১ রাষ্ট্রপতির সহকারী পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ফতুল্লার ওসিকে ফোন শ্রমিক আন্দোলনে এনসিপি-জামায়াতের অবস্থান রহস্যজনক: মডেল মাসুদ বক্তাবলীতে বাঁশের সাঁকো উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার ফতুল্লায় পুলিশের মামলা: ২১ জনের নামসহ আসামি ১৫০০, গ্রেপ্তার ৬ •নালিশ করতে গিয়ে নাসিক প্রশাসকের তোপের মুখে যুবক রুবেল রূপগঞ্জে ৩০০ ফিটে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩ ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেপুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ
আদালত

শ্রমিক অসন্তোষে পুলিশ - শ্রমিক সংঘর্ষে ফতুল্লায় আরো এক মামলা, আসামি-৩৪২, গ্রেপ্তার-১

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ৫:৫৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
শ্রমিক অসন্তোষে পুলিশ - শ্রমিক সংঘর্ষে ফতুল্লায় আরো এক মামলা, আসামি-৩৪২, গ্রেপ্তার-১
📷 শ্রমিক অসন্তোষে পুলিশ - শ্রমিক সংঘর্ষে ফতুল্লায় আরো এক মামলা, আসামি-৩৪২, গ্রেপ্তার-১। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের ফতুল্লায় নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। এই মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করেছে পুলিশ। এ মামলায় শিবু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) কাঠেরপুল থেকে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মামলাটি করেন।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় একই থানার এসআই মিলন ফকির বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। বুধবার ভোরে রেকর্ড হওয়া ওই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেপ্তার ছয়জনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

নতুন মামলার এজাহার অনুযায়ী, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বুধবার সকাল পৌনে ১০টার দিকে আশপাশের বিভিন্ন কারখানার প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিক কাঠেরপুল থেকে শিবু মার্কেট পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে প্রশাসন, পুলিশ ও শিল্প পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন।

এজাহারে বলা হয়, বিক্ষোভকারীদের একাংশ সড়কে টায়ারসহ বিভিন্ন সামগ্রীতে আগুন দেন। পরে তাদের একাংশ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবরোধ করতে এগোলে পুলিশ বাধা দেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও বিভিন্ন যানবাহনের কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এজাহারে দেওয়া হিসাব অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও শিল্প পুলিশ ২০৩টি লং শেল, ৪৪টি শর্ট শেল, ২৪টি সাউন্ড গ্রেনেড, দুটি কালার স্মোক গ্রেনেড ও পাঁচটি টিয়ার গ্যাস ব্যবহার করে। এরপর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ইন্ধন ও অর্থায়ন এবং পরিকল্পিত নাশকতার চেষ্টার অভিযোগ আনা হয়েছে এজাহারে। মামলায় নাম থাকা আসামিদের মধ্যে রয়েছেন শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ ও শাহাদাত হোসেন সেন্টু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টিপু সুলতান, যুবলীগ নেতা আজমত আলী, মোফাজ্জল হোসেন চুন্নু ও ওয়াসিম, আওয়ামী লীগ নেতা মজিবর এবং ছাত্রলীগ নেতা সোহাগ ও সেলিম।

এ ছাড়া এজাহারে মিরু হোসেন ওরফে ল্যাংড়া মিরু, রঞ্জিত মণ্ডল, ইব্রাহীম চেঙ্গীস ওরফে চেঙ্গীস খান, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, নাজিম উদ্দীন সরদার, আবু শরিফুল হক, শামীম, ইমরান হোসেন শুভ ওরফে চান শুভ, আল আমিন কবির, জাকারিয়া জাকির ওরফে মেম্বার জাকির,  মোঃ রাজ্জাক , রতন, রাকিবের নাম রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান স্থানীয়দের সহায়তায় শিবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার অন্য আসামিদেরও গ্রেপ্তারে  চ পুলিশ কাজ করছে।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন