শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে জামায়াতের প্রার্থী ঘোষনা দপ্তরে দপ্তরে টাকা - পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম শ্রমিক অসন্তোষে পুলিশ - শ্রমিক সংঘর্ষে ফতুল্লায় আরো এক মামলা, আসামি-৩৪২, গ্রেপ্তার-১ রাষ্ট্রপতির সহকারী পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ফতুল্লার ওসিকে ফোন শ্রমিক আন্দোলনে এনসিপি-জামায়াতের অবস্থান রহস্যজনক: মডেল মাসুদ বক্তাবলীতে বাঁশের সাঁকো উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার ফতুল্লায় পুলিশের মামলা: ২১ জনের নামসহ আসামি ১৫০০, গ্রেপ্তার ৬ •নালিশ করতে গিয়ে নাসিক প্রশাসকের তোপের মুখে যুবক রুবেল রূপগঞ্জে ৩০০ ফিটে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩ ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেপুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ
রাজনীতি

বক্তাবলীতে বাঁশের সাঁকো উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বক্তাবলীতে বাঁশের সাঁকো উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র প্রার্থী  মাওঃ আবদুল জব্বার
📷 বক্তাবলীতে বাঁশের সাঁকো উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ও মধ্য নগরের সংযোগ সেতু হিসেবে একটি বাঁশের সাঁকো উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে এই সাঁকোটি নির্মাণ ও উদ্বোধন করা হয়।

(৫ নভেম্বর) বিকালে বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরবয়রাগাদী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী মোতালিবের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এবং মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

খবর পেয়ে তিনি সরাসরি ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও মালামালের ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করে তিনি ভুক্তভোগী পরিবারকে ধৈর্য ধরার পরামর্শ দেন এবং তাদের এই দুঃসময়ে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীরও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু বকরসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন