মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
উসকানির শিকার হবেন না,শ্রমিকদের এমপি- আজাদের ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মাওঃ আবদুল জব্বার নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন আপনারাই : শ্রমিকদের উদ্দেশে ডিসি হলি উইলস স্কুলে বার্ষিক চকলেট উৎসব, আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা বিস্কুটের প্যাকেট খুলতেই বের হলো গাঁজা, নারী গ্রেপ্তার মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পোশাক শ্রমিকদের অবরোধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবির এ্যাকশন: সিদ্ধিরগঞ্জে মালামালসহ ৪ কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৬, ইয়াবা ও বিদেশি মদ জব্দ ১ম রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জের নির্বাচন, উৎসবমুখর সকলে মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মাওঃ আবদুল জব্বার

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ১১:১২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মাওঃ আবদুল জব্বার
📷 ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মাওঃ আবদুল জব্বার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বাদ আসর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সম্মিলিতভাবে জনসচেতনতা গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, ডেঙ্গুর আক্রমণ থেকে নিজেদের ও পরিবারকে সুরক্ষিত রাখতে শুধু বসে থাকলে চলবে না। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে।

বন্দর দক্ষিণ সাংগঠনিক থানা জামায়াতের আমির ফজলুল হাই জাফরির সভাপতিত্বে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন