রবিবার, ০১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৬, ইয়াবা ও বিদেশি মদ জব্দ ১ম রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জের নির্বাচন, উৎসবমুখর সকলে মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এড. নয়ন বন্দরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, কৌশল দেখাল শিক্ষার্থীরা রেড ক্রিসেন্টের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হায়দার, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবী কেন্দ্রের নিষেধাজ্ঞার পরও জোসেফের অনুষ্ঠানে টিপু, প্রশ্ন দলীয় শৃঙ্খলা নিয়ে ২৮শে অক্টোবরের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ঢাকা - কক্সবাজারের বাসে সোনারগাঁয়ে এসে সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত
আদালত

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৬, ইয়াবা ও বিদেশি মদ জব্দ

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৬:২৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৬, ইয়াবা ও বিদেশি মদ জব্দ
📷 ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৬, ইয়াবা ও বিদেশি মদ জব্দ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন মাদক ব্যবসায়ী ও ৫৮ জন মাদকসেবী। এ সময় ৪ হাজার ৫৪০ পিস ইয়াবা ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার সাত আসামি, অন্যান্য ধারায় সাতজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য রয়েছেন।

থানাভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ছয়জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত এবং তিনজন নিয়মিত মামলার আসামি।

ফতুল্লা মডেল থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদকসেবী, তিনজন ওয়ারেন্টভুক্ত, তিনজন নিয়মিত মামলার আসামি ও অন্যান্য ধারায় দুজনসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, ১৪ মাদকসেবী, চার ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে।

বন্দর থানা পুলিশ ছয় মাদকসেবী, দুই ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য ধারায় তিনজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।

সোনারগাঁ থানা পুলিশ ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ও এক বোতল বিদেশি মদসহ চার মাদক ব্যবসায়ী, ১১ মাদকসেবী, দুই ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য ধারায় দুজনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে।
রূপগঞ্জ থানা পুলিশ তিন ওয়ারেন্টভুক্ত আসামি, দুই মাদকসেবী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

আড়াইহাজার থানা পুলিশ ছয় মাদকসেবী ও নিয়মিত মামলার এক আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন