বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঢাকা - কক্সবাজারের বাসে সোনারগাঁয়ে এসে সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত ২৮ অক্টোবর, লগি- বৈঠার তান্ডবে নিহত সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ, থানায় মামলা বন্দরে নব্য জামায়াত কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়িতে পল্লী বিদ্যুতের অভিযান: বিদ্যুৎ চুরির দায়ে সংযোগ বিচ্ছিন্ন নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, বিরুদ্ধে রয়েছে ৪টি মাদক মামলা ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির কক্সবাজার থেকে গ্রেপ্তার ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
খেলা

নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩:১০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত
📷 নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


 নারায়ণগঞ্জ টিভি : নারায়ণগঞ্জ সদর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে ১২ থেকে ১৪ বছর বয়সী তিন হাজারের অধিক ক্ষুদে ক্রীড়াবিদ ১০টি ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।

বাছাই পর্বে ক্রিকেট, ফুটবল, দাবা, কাবাডি, অ্যাথলেটিক্স, কারাতে, সাঁতার, ব্যাডমিন্টন, ভলিবল ও টেবিল টেনিস—এই ১০টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয়। বিপুলসংখ্যক শিশু-কিশোরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং খেলাধুলাকে ভবিষ্যৎ পেশা হিসেবে গ্রহণের সম্ভাবনা তৈরি করা। যথাযথ প্রশিক্ষণ, পরিচর্যা ও সুযোগ পেলে তরুণ ক্রীড়াবিদেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারবে।

 শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় তিন হাজারের অধিক ক্ষুদে ক্রীড়াবিদ এ আয়োজনে অংশ নেয় । এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে ধারাবাহিক প্রশিক্ষণ ও পরিচর্যার আওতায় আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন