বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দুই বাসে আগুন: ৩৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
খেলা

স্কুল মাঠের কুংফু থেকে এমএমএ রিংয়ে নাফিজ, স্বপ্ন ইউএফসিতে বাংলাদেশের পতাকা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১৩ মে ২০২৬ ৬:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
স্কুল মাঠের কুংফু থেকে এমএমএ রিংয়ে নাফিজ, স্বপ্ন ইউএফসিতে বাংলাদেশের পতাকা
📷 স্কুল মাঠের কুংফু থেকে এমএমএ রিংয়ে নাফিজ, স্বপ্ন ইউএফসিতে বাংলাদেশের পতাকা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


বিশেষ প্রতিবেদক: নারায়ণগঞ্জ ভয়েস//

স্কুলের মাঠে কুংফু অনুশীলনের মধ্য দিয়ে যাত্রা শুরু। ছোটবেলার সেই আগ্রহই ধীরে ধীরে তাকে টেনে নেয় বিশ্বের জনপ্রিয় কম্বাট স্পোর্টস মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) অঙ্গনে। নারায়ণগঞ্জ সদর থানার তরুণ ফাইটার নাফিজ আহমেদ এখন স্বপ্ন দেখছেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।

শৈশব থেকেই মার্শাল আর্টের প্রতি ছিল তার আলাদা আকর্ষণ। প্রথমে কুংফু শেখার মাধ্যমে আত্মরক্ষার কৌশল আয়ত্তে আনলেও পরে আগ্রহ জন্ম নেয় মুয়ে থাইয়ের প্রতি। ক্লাস ফাইভ থেকেই নিয়মিত অনুশীলন করতে করতে একসময় পেশাদার এমএমএ ফাইটার হওয়ার লক্ষ্য স্থির করেন তিনি।

নাফিজ জানান, পরিবারের কাছ থেকে শুরু থেকেই ভালো সমর্থন পেয়েছেন। সেই অনুপ্রেরণায় আরও সিরিয়াসভাবে এমএমএ অনুশীলন শুরু করেন তিনি। বর্তমানে তিনি পুরান ঢাকা কামরাঙ্গীরচরের পরিচিত প্রশিক্ষণ কেন্দ্র হাবিবস এমএমএ ফাইট ক্লাবে নিয়মিত ট্রেনিং করছেন।

বাংলাদেশের উদীয়মান এমএমএ প্রমোশন ‘KHAR’-এ অংশ নিয়ে ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ ফাইটার। গত ২৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত KHAR-8 প্রমোশনের হেভিওয়েট ডিভিশনে অংশ নিয়ে জয় তুলে নেন তিনি। এর আগে KHAR-3 প্রতিযোগিতাতেও অংশ নিয়ে বিজয়ী হন নাফিজ।

তিনি বলেন, “বর্তমানে KHAR প্রমোশন বাংলাদেশে এমএমএকে এগিয়ে নিতে কাজ করছে। এখান থেকে অনেক ভালো ভালো ফাইটার তৈরি হচ্ছে। আমিও তাদের মধ্যে একজন হতে চাই।”

বর্তমানে হেভিওয়েট ডিভিশনে খেললেও ভবিষ্যতে মিডলওয়েটে খেলার পরিকল্পনা রয়েছে তার। এজন্য ফিটনেস, ওজন নিয়ন্ত্রণ ও টেকনিক্যাল স্কিল উন্নয়নে বাড়তি প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

স্বপ্নের বিষয়ে কথা বলতে গিয়ে নাফিজ বলেন, “আমার লক্ষ্য ভবিষ্যতে Ultimate Fighting Championship এবং ONE Championship এর মতো বড় প্রমোশনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। এজন্য আরও অনেক পরিশ্রম দরকার। আমি সেই প্রস্তুতি নিচ্ছি।”

তরুণ এই ফাইটার বিশ্বাস করেন, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।

নাফিজের ভাষায়, “আমি মনে করি অসম্ভব বলতে দুনিয়াতে কিছুই নাই। মানুষ চেষ্টা করলেই সব পারে। সৃষ্টিকর্তাকে খুশি করে মানুষ যে জিনিসের প্রতি ধাবিত হয়, সৃষ্টিকর্তা তাকে ওই জিনিসে সাফল্য দেন।”

বাংলাদেশে এমএমএ এখনো বিকাশমান একটি খেলা। তবে নতুন প্রজন্মের আগ্রহ, স্থানীয় প্রমোশনগুলোর কার্যক্রম এবং তরুণ ফাইটারদের ধারাবাহিক সাফল্য এই অঙ্গনের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলছে। সেই সম্ভাবনার পথ ধরেই এগিয়ে যেতে চান নারায়ণগঞ্জের তরুণ ফাইটার নাফিজ আহমেদ।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন