বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দুই বাসে আগুন: ৩৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
মহানগর

‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি
📷 ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জ্বালানি তেলের দাম দফায় দফায় বাড়ানোর তীব্র সমালোচনা করে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেন বলেছেন, “অল্প সময়ের মধ্যে সতর্ক হয়ে যান। এমন জায়গায় হাত দিয়েছেন যেখানে সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক ও দিনমজুরদের পেটে লাথি মারা হচ্ছে। এর নাম কি সরকার?”

​বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল কলোনির ডিআইটি মসজিদের সামনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

​সমাবেশে হাফেজ কবির হোসেন বিগত ও বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ স্বস্তির আশা করেছিল। কিন্তু চতুর ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় এসে মানুষকে কষ্ট দেওয়াই এদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।

​স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা স্বৈরাচারকে দেশ থেকে তাড়াতে এবং জীবন দিয়ে তাদের প্রতিরোধ করতে শিখে গেছি। ক্ষমতা পাওয়ার পরপরই বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়িয়ে মন্ত্রীরা আইনের দোহাই দিয়ে জনগণের পকেট কাটছেন।”

​খেলাফত মজলিস মহানগরের সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় সমাবেশে অন্য বক্তারা অনতিবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাসভাড়া কমানো এবং শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস নিশ্চিত করার দাবি জানান।

​সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহসভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহসাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতি আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ এবং ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলামসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন