বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দুই বাসে আগুন: ৩৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
মহানগর

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি
📷 ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অন্যায্যভাবে বাড়ানো বাস ভাড়া প্রত্যাহার এবং সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়েছে গণসংহতি আন্দোলন।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন।

​প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​স্মারকলিপি প্রদানকালে তরিকুল সুজন বলেন, “বিগত সরকারের সময়ে পরিবহন খাত নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট এখনো বহাল রয়েছে। শুধু ব্যক্তির পরিবর্তন হলেও ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। বাস মালিকদের এই সিন্ডিকেট সবসময় ভাড়া বাড়ানোর জন্য তৎপর থাকে।”

​তিনি অভিযোগ করে বলেন, গত ২৩ এপ্রিল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সরকার কিলোমিটারপ্রতি বাস ভাড়া ১১ পয়সা নির্ধারণ করে। কিন্তু বাস মালিকরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া আদায় করে সরকারের নির্দেশ অমান্য করেছেন, যা প্রতি যাত্রীর কাছ থেকে প্রায় ৩ টাকা অতিরিক্ত।

​তিনি আরও জানান, সম্প্রতি জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের পর ‘উৎসব’ ও ‘বন্ধন’ বাসের ভাড়া আরও ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং ঢাকা নগর পরিবহনের এসি বাসের ভাড়া ১০ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের হাফ ভাড়া ৩০ টাকার জায়গায় অন্যায্যভাবে ৪০ টাকা আদায় করা হচ্ছে।

​জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসক মো. রায়হান কবির নেতাদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে বিআরটিএর সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমানের সাথে কথা বলেন। গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ জানান, জেলা প্রশাসক তাদের দাবির সাথে একমত পোষণ করেছেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও বাস মালিকদের সাথে আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণের আশ্বাস দিয়েছেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন