বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দুই বাসে আগুন: ৩৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
নগরের বাইরে

নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:১২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স
📷 নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন ও অবকাঠামো আধুনিকায়নে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পৌর স্টেডিয়াম ও শহিদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়ামসহ জেলার বিভিন্ন ক্রীড়া স্থাপনা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক।

​জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ-এর আমন্ত্রণে আজ তিনি এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

​পরিদর্শনকালে জেলাটির ক্রীড়া অবকাঠামোর গুণগত পরিবর্তন ও আধুনিকায়ন নিয়ে বিষদ আলোচনা করা হয়। আলোচনার ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পৌর স্টেডিয়ামকে আউটডোর ও ইনডোর সুবিধা সম্বলিত একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স এবং পূর্নাঙ্গ জেলা স্টেডিয়ামে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে শহিদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়ামকেও আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক ক্রিকেট স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার বিষয়ে একমত পোষণ করা হয়।

​সংশ্লিষ্টদের মতে, সরকারের এই উদ্যোগ নারায়ণগঞ্জের ঝিমিয়ে পড়া ক্রীড়া অঙ্গনে নতুন গতির সঞ্চার করবে। এটি স্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি নতুন উদীয়মান প্রতিভা বিকাশে বড় ধরনের ভূমিকা রাখবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন